মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

আমতলীতে রাতের আঁধারে জমির ধানের চারা তুলে ফেলার অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৭৯৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে রাতের আধারে জমির ধানের চারা আওয়ামীলীগ নেতা আলতাফ আকন, সেলিম আকন ও তাদের বাহিনী তুলে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করায় অহেদ মুসুল্লী ও তার লোকজনকে তারা দুই দিন বাড়ীতে আটকে রেখেছেন এমন অভিযোগ জমির মালিক বৃদ্ধ অহেদ মুসুল্লী। রবিবার রাতে বৃদ্ধ অহেদ মুসুল্লীর ভাই ছালাম মুসুল্লী পালিয়ে গিয়ে আমতলী থানায় অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে গত শুক্রবার রাতে।

জানাগেছে, আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের অহেদ মুসুল্লী ও তার চার ভাই পৈত্রিক সুত্রে ৪.১৫ শতাংশ জমির মালিক। ওই জমি তারা শত বছর ধরে ভোগদখল করে আসছেন। ২০২১ সালে ওই জমি গুলিশাখালী ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আলতাফ আকন, সেলিম আকন , খবির আকন, দেলোয়ার আকন সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপুর্বক দখল করে নেন। নিরুপায় হয়ে অহেদ মুসুল্লী বরগুনা জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের পক্ষে রায় হয় কিন্তু আদালতের আদেশ অমান্য করে আওয়ামীলীগ নেতা জমি ভোগদখল করেন।

গত বৃহস্পতিবার বরগুনা জজ আদালতের বিচারক ওই জমি অহেদ মুসুল্লীদের চাষাবাদের নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ পেয়ে অহেদ মুসুল্লী ওই জমি গত শুক্রবার চাষাবাদ শেষে ধানের চারা রোপন করেন। কিন্তু শুক্রবার রাতেই আওয়ামীলীগ নেতা আলতাফ আকন ও তার সন্ত্রাসী বাহিনী রোপনকৃত জমির চারা তুলে ফেলেন ।

শনিবার সকালে এমন কান্ড দেখে অহেদ মুসুল্লীর লোকজন এর প্রতিবাদ করলে আলতাফ আকন ও তার লোকজন ক্ষিপ্ত হয় । অহেদ মুসুল্লী অভিযোগ করেন সেলিম আকন, আলতাফ আকন ও তার লোকজন গত দুইদিন ধরে তাদের বাড়ীতে জিম্মি করে রাখেন। বাড়ী থেকে বের হলেই তাদের মেরে ফেলার হুমকি দেয়। রবিবার রাতে অহেদ মুসুল্লীর ভাই ছালাম মুসুল্লী পালিয়ে আমতলী থানায় অভিযোগ দেন। অহেদ মুসুল্লী আওয়ামীলীগ নেতা আলতাফ আকন, সেলিম আকন ও তার সন্ত্রাসী বাহিনীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

সোমবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, আদালতের আদেশে অহেদ মুসুল্লীর জমির রোপনকৃত ধানের চারা তুলে ফেলা এবং পুতে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, অহেদ মুসুল্লীর জমি জোরপুর্বক সেলিম আকন,আলতাফ আকন ও তার লোকজন দখল করে গত ৫ বছর ধরে ভোগদখল করে আসছে। ওই জমি আদালতের আদেশ পেয়ে গত শুক্রবার অহেদ মুসুল্লীর লোকজন চাষাবাদ করে ধানের চারা রোপন করেছে। সেই ধানের চারা রাতের আধারে আলতাফ আকন ও তার লোকজন তুলে এবং পুতে ফেলেছে।

আলতাফ আকন ধানের চারা তুলে ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমাদের। আমাদের জমি আমরা চাষাবাদ করেছি। আদালতের আদেশের বিষয়ে জানতে চাইতে তিনি তার উত্তর এড়িয়ে যান।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..