মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: বরগুনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত মেয়ে শঙ্কামুক্ত

রাসেল মৃধা বরগুনা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৭৯১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় চার্জে থাকা একটি অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বড় মেয়ে আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. বেল্লাল (৪৫) ও তার স্ত্রী কমলা (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে একটি নতুন গরুর খামার নির্মাণ করছিলেন বেল্লাল। নির্মাণকাজ প্রায় শেষ হওয়ায় নতুন টিন কেনার উদ্দেশ্যে তিনি বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়িতে চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তার স্ত্রী কমলাও বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সময়ে তাদের বড় মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনজনকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও কমলাকে মৃত ঘোষণা করেন। আহত আরিফা চিকিৎসা গ্রহণের পর বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

প্রতিবেশীরা জানান, কয়েক মুহূর্তের মধ্যেই একটি সুখী পরিবারে নেমে আসে ভয়াবহ ট্র্যাজেডি। নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই বেল্লাল ও কমলার মৃত্যু হয়েছিল।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..