মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

বেতাগীতে বাঁধ ভেঙে তলিয়ে গেল, শতাধিক পরিবার পানিবন্দি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৭৮৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানির প্রবল চাপে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঝোপখালি গ্রামের চাপড়াশী বাড়ি সংলগ্ন বেড়িবাঁধের একটি অংশ ভেঙে যায়। বাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করায় আকস্মিক বন্যায় শতাধিক বসতবাড়ি তলিয়ে গেছে। এতে স্থানীয়দের ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

দুর্ভোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন ও বেতাগী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের সহায়তায় জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন বলেন, “বাঁধ ভাঙার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ চলছে। পানি পুরোপুরি না নামা পর্যন্ত প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে।”
স্থানীয় জনপ্রতিনিধিরাও দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..