রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

আকস্মিক পরিদর্শনে মোরেলগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৮৮৩ বার পঠিত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন..........................................................ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।

শনিবার সকাল প্রায় ১১টায় তিনি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, চিকিৎসক সংকট, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও দপ্তর ঘুরে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পাক। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে, সেটিই আমাদের লক্ষ্য। সীমিত সম্পদ নিয়েও আমরা গরিব মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই।”

তিনি আরও বলেন, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার পরিধি বাড়াতে বর্তমান ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এতে এলাকার মানুষের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনের সময় হাসপাতালের মজুত থাকা বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ সরকারি বিধি অনুসরণ করে দ্রুত ধ্বংস করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালের ওষুধ ব্যবস্থাপনা ও সেবার মান নিয়মিত তদারকির ওপরও গুরুত্বারোপ করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতাল-সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন। সেখানে কিছু অসংগতি তাঁর নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের প্রত্যাশা, ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে মোরেলগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ আরও উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পাবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..