সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর হরিরামপুরে পাটক্ষেতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নারীর স্বাবলম্বিতা ও ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আওয়ামী লীগের দোসর বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুনীতি অনিয়ম অভিযোগ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ’২৬ অনুষ্ঠিত আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মাকে ঘর থেকে তাড়ানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের পরীক্ষা সোমবার

আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় বৃদ্ধা মাকে ঘর থেকে তাড়ানোর অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছর বয়সী শ্রবণপ্রতিবন্ধী মা আনোয়ারা বেগমকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে হেলাল হাওলাদার ও পুত্রবধূ ফাতেমা বেগমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঘর থেকে বের করে দেওয়ার পর প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে ঘরে তুলতে আকুতি জানালেও ছেলে-বউয়ের মন গলেনি। শনিবার দুপুরে পৌর শহরের লোচা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের স্বামী আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা যান। এরপর কষ্ট করে পাঁচ ছেলেকে বড় করেন তিনি। প্রায় তিন বছর আগে নিজের অধিকাংশ সম্পত্তি পাঁচ ছেলের নামে লিখে দেন। তবে বাড়ির সামনে থাকা কিছু জমি নিজের নামে রেখে দেন। অভিযোগ অনুযায়ী, ওই জমি নিজের নামে লিখে দিতে হেলাল হাওলাদার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় শনিবার দুপুরে আনোয়ারা বেগম ছেলে হেলালের বাড়িতে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে ভিজে কান্নাকাটি করেও ঘরে ঢুকতে পারেননি তিনি। পরে খবর পেয়ে ভাতিজা আবু সালেহ মুছা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

ভাতিজা আবু সালেহ মুছা বলেন, “আমার ফুফু পাঁচ ছেলেকেই জমি লিখে দিয়েছেন। শুধু সামান্য কিছু জমি নিজের নামে রেখেছিলেন। সেটিও লিখে দিতে চাপ দেওয়া হচ্ছিল। রাজি না হওয়ায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে।”

বৃদ্ধা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পোলা আর বউ মোরে ধাক্কা দিয়া ঘর থেইকা বাইর কইরা দিছে। মুই বৃষ্টিতে ভিজা কান্দছি, তবুও মোরে ঘরে নেয় নাই। মুই এই ঘটনার বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে হেলাল হাওলাদার বলেন, “পথের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ কারণে আমার অন্য চার ভাই ও মামারা মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..