মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার

মো. মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

বগুড়ার সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশনের অংশ হিসেবে অসামাজিক কারবারের অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ। সান্তাহার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা লাইলী ও ঝুলিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অসামাজিক কার্যকলাপ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, “সান্তাহারকে একটি পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। মাদক, জুয়া, যৌন কারবারসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে এবং অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..