সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. রাসেল মৃধা, বরগুনা প্রতিনিধি: 
  • আপলোডের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নের ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের ১ নম্বর ব্যারাক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. শাহজালাল (৪৮)। তিনি ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালালকে তার বসতঘরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মঞ্জুরুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত বরগুনা গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..