রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মো মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৮১৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের চৌধুরী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে গ্রামবাসী পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে লাল রঙের ডোরাকাটা চেক শার্ট ও কালো রঙের লুঙ্গি ছিল। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা লাশটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ফেলে রেখে যেতে পারে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশের আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..