মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৭৯৫ বার পঠিত
ছবি : সংগৃহীত

বরগুনার বেতাগীতে এক বিধবা গৃহবধূকে ঘরে ঢুকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোসা. রুমা বেগম (৪৫) বাদী হয়ে বেতাগী থানায় অভিযোগটি করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ঝোপখালী গ্রামের সুলতান একই বাড়ির মৃত লাভলুর স্ত্রী মোসা. রুমা বেগমকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রুমা বেগম সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত সুলতান। এরই জেরে গত শনিবার সুলতান জোরপূর্বক তার বসতঘরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রুমা বেগম এর প্রতিবাদ করলে সুলতান ও তার সাথে থাকা সহযোগীরা লাঠিসোটা নিয়ে গৃহবধূর ওপর হামলা চালায় এবং এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় বাদীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী রুমা বেগম সাংবাদিকদের জানান, সুলতান ও তার লোকজন আমাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন তারা আমার ঘরে ঢুকে শারীরিক নির্যাতন চালিয়ে চরম লাঞ্ছিত করার চেষ্টা করে। আমি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপদে বসবাস করার নিশ্চয়তা চাই।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-আর-রশিদ হাওলাদার বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..