বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৮২৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে তাঁর নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

বিকেল ৩টায় ভাইজোড়া খান আবুবকর একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশি বাসস্ট্যান্ড হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় কর্মী-সমর্থকদের হাতে ছিল ব্যানার ও লিফলেট। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের রাজপথ।

শোভাযাত্রার ব্যানারে আসাদুজ্জামান মিলনকে মেয়র হিসেবে সমর্থনের আহ্বানের পাশাপাশি দুর্নীতিমুক্ত কল্যাণমুখী মডেল পৌরসভা গঠন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়ন, সুপেয় পানির সমস্যা সমাধান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত ও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও কল্যাণমুখী পৌরসভা গড়তে আসাদুজ্জামান মিলনের নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যেই তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..