বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার নুরজাহান ক্লাবে এ সভার আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত সভায় স্থানীয় জনগণ, শিক্ষক, জনপ্রতিনিধি, যুব প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারী প্রতিনিধি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ ৪০ জন অংশ নেন।

সভায় উপকূলীয় উপজেলা আমতলীর জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, জীবিকার অনিশ্চয়তা, সামাজিক বৈষম্য ও সরকারি সেবা প্রাপ্তির সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, জলাবদ্ধতা, লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত জীবিকার ঝুঁকিতে নারী, যুব, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়ছে বলে আলোচনায় উঠে আসে।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা ও অগ্রাধিকার চিহ্নিত করার পাশাপাশি সমস্যাগুলোর কারণ ও প্রভাব বিশ্লেষণ, বিদ্যমান সম্পদ ও সক্ষমতা নিরূপণ এবং সমন্বিত সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে মতামত দেন।

এ সময় গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ নেক্সাস প্ল্যানিং ম্যাট্রিক্সসহ বিভিন্ন অংশগ্রহণমূলক পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করা হয়। এর মাধ্যমে কমিউনিটি রিসোর্স ম্যাপিং, অংশীজন ও ক্ষমতা বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার নির্ধারণ করা হয়।

সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে আমতলীর জন্য একটি কমিউনিটি নেক্সাস অ্যাকশন প্ল্যান প্রস্তুত করা হয়। এতে অগ্রাধিকারপ্রাপ্ত সমস্যা, সম্ভাব্য সমাধান, দায়িত্বপ্রাপ্ত অংশীজন, বিদ্যমান সম্পদ, সমন্বয় পদ্ধতি, অ্যাডভোকেসি কৌশল ও পরবর্তী করণীয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার হবে এবং জনগণের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দুর্যোগ-সহনশীল কমিউনিটি গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..