মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার​ মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক

মোহাঃ নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫৭৯৫ বার পঠিত
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ১ টি বিশেষ অভিযানে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক করা হয়।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রাম হতে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক করে। আটককৃত এস্কাফ সিরাপ এর আনুমানিক বাজার মূল্য ৩৭,২০০/- (সাঁইত্রিশ হাজার দুইশত) টাকা। আটককৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..