রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি বেতাগীতে মানবতার দেয়াল স্থাপন দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি স্বপ্ন পূরণ হলোনা, কফিনে বন্দি হয়ে দেশে ফিরলেন সৌদি প্রবাসী হাঁস চুরি করতে গিয়ে কাঁঠালিয়ায় গণপিটুনির শিকার ২ যুবক, পুলিশে সোপর্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

বেতাগীতে মানবতার দেয়াল স্থাপন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি : সংগৃহীত

মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বরগুনার বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুবিদখালী রোডে হেলেন মঞ্জিলের সামনে ‘মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে ‘মানবতার দেয়াল’-এর শুভ উদ্বোধন করেন পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন তরুণ কল্যাণ যুব পরিষদের সভাপতি অলি আহমেদ, স্থানীয় সমাজকর্মী মো. হাবিবুর রহমান, মো. নাহিদ হাসান খান, মো. হামিম ও মো. সাইফুল ইসলাম।

‘তরুণ কল্যাণ যুব পরিষদ’ ও ‘আঁধারের আলো নারী কল্যাণ সমিতি’র যৌথ উদ্যোগে এ মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো সমাজের অসচ্ছল ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানবিক মূল্যবোধকে উৎসাহিত করা।

এখানে সামর্থ্যবান ব্যক্তিরা তাঁদের ব্যবহারযোগ্য অতিরিক্ত পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী রেখে যেতে পারবেন। অন্যদিকে যাদের প্রয়োজন, তারা সেখান থেকে বিনামূল্যে প্রয়োজনীয় পোশাক ও সামগ্রী নিয়ে যেতে পারবেন।

উদ্যোক্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মানবতার দেয়ালে লেখা রয়েছে— “যার প্রয়োজন, তিনি বিনামূল্যে নিয়ে যান। যার সামর্থ্য আছে, তিনি রেখে যান।” উদ্যোক্তাদের আশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও বৃদ্ধি পাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..