মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও

সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ

মো মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি : সংগৃহীত

সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৬-২০৩০ সাল পর্যন্ত পাঁচ বছরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বগুড়ার সান্তাহার পৌরসভায় ছয় মাসে এক হাজার বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় সান্তাহার পৌরসভা প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সান্তাহার পৌর এলাকার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বনজ ও ফলজ মিলিয়ে মোট ২১০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি চারা রোপণ ও পরিচর্যার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, পৌর এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো এবং আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..