মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও

আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুদক্ষ, কর্মনিষ্ঠ ও আদর্শ প্রধান শিক্ষক নূরজাহান বেগম এর অবসর জনিত কারণে অশ্রুসিক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান এর সভাপতিত্বে ও মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানে আলম খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, রুসাইদা নাসরিন, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কৈকুড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্চনপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শিয়ালশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বিহিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, জিনইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, অভিভাবক, সাবেক এবং বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক নূরজাহান বেগমকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..