বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলবাসী আনন্দিত ও গর্বিত : কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রাষ্ট্রপতির সঙ্গে ইসির প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন’ নসরতপুর খাদ্য গুদামে বিভিন্ন জেলার চাল মজুত, সরকারি প্রকল্পে সরবরাহের অভিযোগ মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণে ক্যাম্পেইন কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেলে শিবগঞ্জের মহদীপুর গ্রামে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. জামাল উদ্দিন অপু সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব মো. মতিউর রহমান লিটিল বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হায়াত উদ্দৌলা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুবেল বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের মো. মিজানুর রহমান মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. টুটুল কমিশনার, জেলা বিএনপির সদস্য মো. সারেফ আলী, মো. আব্দুল মালেক, পৌর বিএনপির আহ্বায়ক মো. জিন্নুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির নির্বাহী সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ এবং লায়লাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সুবহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..