মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৭৯৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা।

​এক শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “গৌরব, সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ ৪৮ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও গণমানুষের অধিকার রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

​তিনি আরও উল্লেখ করেন, ১ সেপ্টেম্বর ২০২৬ সালের এই ঐতিহাসিক দিনে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রবাস থেকেও দেশ ও গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সাথে তিনি কাঠালিয়া ও রাজাপুরের সর্বস্তরের জনগণসহ নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সকল সহযোদ্ধাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সার্থক করার উদাত্ত আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..