মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ

ঢাকা-মাওয়া মহাসড়কে নিষিদ্ধ বরগুনা জেলা ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক :
  • আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৭৮২ বার পঠিত
ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করতে দেখা গেছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখা।

রোববার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে তারা সটকে পড়েন।

মিছিলে নেতৃত্ব দেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। এ সময় নেতাকর্মীদের হাতে ব্যানার দেখা যায়। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের একটি ভিডিও শেয়ার করেছেন তৌশিকুর রহমান ইমরান। ১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজন নেতাকর্মীকে ব্যানার হাতে মহাসড়কে মিছিল করতে দেখা যায়।

তবে এ বিষয়ে মাওয়া থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..