মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প

নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম আর বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৯১ বার পঠিত
ছবি : সংগৃহীত

১ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি নান্দাইল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নান্দাইল শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বর্ণাঢ্য মিছিলে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটি নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যায় পর্যন্ত আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে জনগণের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতাকর্মীরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দলের দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক ঐতিহ্যকে স্মরণ করারও একটি গুরুত্বপূর্ণ দিন। আগামী দিনে আরও ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বর্ণাঢ্য মিছিল ও কর্মসূচিকে ঘিরে নান্দাইলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..