বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগকবলিত নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু সান্তাহারে তারেক রহমানের কারামুক্তি দিবসে দোয়া মাহফিল মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল দশম ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা বাস্তবায়নের দাবি অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী হরিরামপুরে ছাত্রদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য আমতলী পৌরসভার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ, নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ

মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

মোঃনাজমুল, মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে মিছিল বের করেন। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে সমবেত হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৌর শহরের রাজপথ। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরে পৌর পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সোমনাথ দে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল মজিদ জব্বার, জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আল আজাদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু। এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদারের নেতৃত্বে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে শত শত নেতাকর্মী একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি মিছিল সহকারে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে আয়োজিত মূল অনুষ্ঠানে গিয়ে যোগ দেয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূরুল ইসলাম বিশ্বাস, শাহাদাৎ হোসেন, আবু শেখ, নূরুল মোমেন, যুবদল নেতা হোসেন শিকদার, মালেক তালুকদার, কুদ্দুস শিকদার, কৃষকদল নেতা মিলন আকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী শক্তির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..