রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কলমাকান্দায় এনসিপির নতুন কমিটি: আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আহমেদ শরীফ ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার ডেঙ্গুতে বাড়ছে মৃতের সংখ্যা মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ হরিরামপুরের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ফারজানা আক্তার আদমদীঘিতে নজরুল বর্ষে স্থানীয় এমপি’র উপহার

কলমাকান্দায় এনসিপির নতুন কমিটি: আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আহমেদ শরীফ

সাখাওয়াত হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আহমেদ শরীফ--------------------------ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নজরুল ইসলামকে আহ্বায়ক এবং আহমদ শফী সদস্যসচিব করা হয়েছে।

৬ আগস্ট ২০২৬ তারিখে নেত্রকোনা জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কলমাকান্দা উপজেলা শাখার এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. জালাল উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট শাহরিয়ার আজাদ, মোজাফফর আলম, নরেশ চন্দ্র, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল আলম ও মো. নুরুল ইসলাম বনী।
এ ছাড়া ওয়াসিম মিয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং রাসেল খানকে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাফেজ মুহাঃ আনাস, মাওঃ মুহাঃ পরিশুল ইসলাম, মুহাঃ শরীফ বিন জামান, দেবেন্দ্র চন্দ্র দাস, দেলাল মিয়া ও সাদিয়া আক্তার অহনা।

অন্যদিকে, উমর ফারুক রিপনকে সাংগঠনিক সম্পাদক এবং আবু কাউছারকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কলমাকান্দায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..