শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাঠালিয়া উপজেলায় সমাজসেবক আতিকুর রহমান রুবেলের প্রচেষ্টায় নানা অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন আটক! অবহেলিত রাজগাতী ইউনিয়নকে আংশিক নয়, পুরোপুরি সহযোগিতা করব: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রূপগঞ্জে সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার রাজধানীতে ফের বাড়ল সবজির দাম আমতলীতে স্থিতাবস্থা আদেশের মধ্যে জমিতে ঘর নির্মাণের অভিযোগ, যুবদল নেতাকে আটকে রাখার দাবি তাড়াইলে ১৪ বছরের কিশোর নিখোঁজ, থানায় জিডি মোরেলগঞ্জে কথিত দুর্ধর্ষ ডাকাত কবির বয়াতী গ্রেপ্তার

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মো মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পরিচালিত হয়েছে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার পাশে ও আশপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হয় এবং বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা ভূমি আশরাফুল ইসলাম,আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুত্তাকীন তালুকদার মুক্তা,সান্তাহার ইউনিয়ন পরিষদ প্যানেল মেয়র নাজিম,রহিম উদ্দিন ডিগ্রী কলেজে সাবেক ভাইস প্রিন্সিপাল আনোয়উল হক, যুবদল নেতা বাপ্পি, যুবদল নেতা লিওন সরকার প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..