রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাঠালিয়া উপজেলায় সমাজসেবক আতিকুর রহমান রুবেলের প্রচেষ্টায় নানা অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মিজানুর আকন আটক!

ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি

বিশেষ প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৬১ বার পঠিত
ছবি: অভিযুক্ত মাওঃ শামীম আহমেদ

সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির ১৫নং সদস্য মাওঃ শামীম আহমেদকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ওলামা দলের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে তাঁকে অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

সংগঠন সূত্র অনুযায়ী, মাওঃ শামীম আহমেদ দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। বিষয়টি অবহিত হওয়ার পর বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলটির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল তাৎক্ষণিকভাবে এই বহিষ্কারের সিদ্ধান্ত দেন।

ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওঃ মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত এক অবগতির নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সাথে, সংগঠন সংশ্লিষ্ট সকলকে বহিষ্কৃত মাওঃ শামীম আহমেদের সাথে যেকোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

অভিযুক্ত মাওঃ শামীম আহমেদ বলেন, এই নিয়ে তিন বার চিঠি দিয়েছে এটা কোন গঠনতন্ত্র মেনে দিয়েছে আমি জানিনা, আল্লাপাক ভালো জানে।

জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওঃ মোঃ সেলিম রেজা বলেন, হ্যা নোটিশটি সত্যি, কেন্দ্রীয় কমিটির নির্দেশে সকলকে অবগতি ও দলের বৃহত্তর স্বার্থে নোটিশটি প্রদান করা হয়েছে।

নোটিশ কপি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..