রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস

এম আর বাবুল ভ্রাম্যমাণ রিপোর্টার :
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৯৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জেলায় কর্মরত কর্মজীবীদের কৃতি সন্তানদের এস এস সি পরীক্ষায় ৩ জন জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণিতে ২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা সমবায় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত এ কে এম নাদীফুল হক-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নেত্রকোনা জেলা সমবায় অফিসার মো. আসাদুজ্জামান ভূঁইয়া সভাপতিত্ব করেন। পরিদর্শক মো. আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী এ কে এম নাদীফুল হকের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পরিদর্শক মো. মঞ্জুরুল হক টিটন।

অনুষ্ঠানে নেত্রকোনা জেলার দশটি উপজেলায় কর্মরত সমবায় বিভাগের পরিদর্শক জিপিএ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবক সহ কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিদর্শক আবু সাদাত মোহাম্মদ সায়েম খান।

এ কে এম নাদীফুল হক পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। কৃতি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা গেছে, এ কে এম নাদীফুল হকের পিতা মো: মঞ্জুরুল হক টিটন নেত্রকোনা জেলা সমবায় অফিসে পরিদর্শক হিসাবে মাতা বিজয়া আক্তার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার সন্তানের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যরাও আনন্দিত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের যথাযথ স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ কে এম নাদীফুল হকের পরিবার তার এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা সমবায় কার্যালয় এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে নাদীফুল হকের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের শিক্ষাজীবনে আরও সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে পরিবার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..