রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

বাংলাদেশের এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন টেইলর

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৬৩০২ বার পঠিত

দীর্ঘদিন ধরে খেললেও সাদাপোশাকে বাংলাদেশের পরিসংখ্যান হতাশাজনক। দেশ কিংবা দেশের বাইরে—যে কোনো কন্ডিশনেই লাল বলের ক্রিকেট নিয়ে বাংলাদেশকে ধুঁকতে হয়েছে। সেই বাংলাদেশ এবার টেস্টেই চমক দেখাল বিশ্ব ক্রিকেটকে। ব্যাটে-বলের দাপটে রীতিমতো উড়িয়ে দিল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে।

নিউজিল্যান্ডের মাটিতেই তাদের আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এই হার স্বাভাবিকভাবে নিউজিল্যান্ডের জন্য হতাশাজনক। তবুও সেটিকে নেতিবাচকভাবে দেখছেন না ক্যারিয়ারের বিদায়ী টেস্ট সিরিজে খেলতে নামা রস টেইলর। তাঁর মতে, বাংলাদেশের এই জয় টেস্ট ক্রিকেটের জন্য একটা ভালো বার্তা। এ ছাড়া এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন টেইলর।

ক্রাইস্টচার্চে আগামী ৯ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তার আগে বাংলাদেশের প্রথম টেস্টের জয় নিয়ে টেইলর আজ শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার মনে হয় এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো দিক। অবশ্যই আমরা হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা স্রেফ উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য, বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’

টেইলরের মতে, ‘এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে, শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে আশা দেখাচ্ছে ক্রাইস্টচার্চের ভেন্যু। কারণ এই ভেন্যুতে বরাবরই ভালো করে কিউইরা। মাঠটিতে কেবল একটি ম্যাচ হেরেছে তারা। সেটি হলো ২০১৬ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..