বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব এক রাতে রাজধানীতে পাঁচ বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে নবান্নের উৎসব পালন সান্তাহারে পুকুরে থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল, কয়েক হাজার নেতাকর্মীর ঢল পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা ভয়াল ১৫ নভেম্বরের স্মৃতি এখনোও তাড়া করে বেড়ায় উপকূলবাসীকে ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানকে নাশকতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আলোচনা সভা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে কলেজ, স্কুল ও মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা থেকে রক্ষা এবং এলাকার সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: শাহজাহান কবির, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, যুগ্ম সম্পাদক এস.এম নুরুল ইসলাম পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা থেকে রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে এবং যেকোনো অপতৎপরতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে।”

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, যেকোনো মূল্যে কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ। বহিরাগতদের অনুপ্রবেশ, গুজব এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..