মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

বেতাগীতে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে চিকিৎসা সেবা বন্ধ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৬০৩৩ বার পঠিত
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলায় এক চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় গতকাল রোববার দুপুর থেকে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। রোগীর স্বজনের হাতে লাঞ্ছিতের শিকার ওই চিকিৎসকের নাম রবীন্দ্রনাথ সরকার।
তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা। সহকর্মীকে লাঞ্ছিত ও হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারী ক্লিনিকের চিকিৎসাসেবা ও রোগী দেখা বন্ধ রেখেছেন। লাঞ্ছিত ও হত্যার হুমকির ঘটনায় ইতিমধ্যে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার । ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। চিকিৎসকেরা চেম্বারে রোগী দেখা বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। ক্লিনিকগুলো খোলা থাকলেও সেখানে কোনো চিকিৎসক আসে না। গতকাল বিকেল থেকেই অনেক চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার বন্ধ দেখা যায়। অনেক রোগী অপেক্ষায় থাকলেও চিকিৎসকের দেখা না পেয়ে ফিরে গেছেন। ভুক্তভোগী চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার আলোকে বলেন, গত শনিবার সন্ধ্যায় তিনি তাঁর ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন। তখন টুটুল খান নামের স্থানীয় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে নিয়ে চেম্বারে আসেন। তিনি তাঁর স্ত্রীর সমস্যাগুলো শুনে রোগনির্ণয়ের জন্য কয়েকটি পরীক্ষা করাতে দেন। পরীক্ষা দেওয়ায় টুটুল খান তাঁর ওপরে ক্ষিপ্ত হয়ে গালমন্দ করেন ও প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তাঁদের পরামর্শে থানায় একটি জিডি করি। এ ঘটনার পর থেকে আমি ব্যক্তিগত চেম্বারটি বন্ধ রেখেছি।’ গতকাল সন্ধ্যায় হোসনাবাদ ইউনিয়ন থেকে ডাক্তার দেখাতে আসেন হানিফ সরকার। কিন্তু উপজেলায় এসে তিনি জানতে পারেন, কোনো চিকিৎসক চেম্বারে রোগী দেখছেন না। হানিফ সরকার বলেন, ‘সারা দিন রোজা রেখে সন্ধ্যায়

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..