রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সচিব মসিউর রহমানের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নিদের্শনা তাড়াইলে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন, এনামুল-সাইফুল স্বপদে বহাল আমতলী পৌর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা ব্রহ্মপুত্র দখল-দূষণমুক্ত করে নাব্যতা ফেরানোর দাবি নদী গবেষক ও পরিবেশকর্মীদের মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ চরমে পিজেএফের দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন দ্য কান্ট্রি টুডে’র সজীব নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু 

বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

সাজিদুর রহমান সজিব
  • আপলোডের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬২৯৩ বার পঠিত

রাজধানীর সরকারি বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) সংগঠনটির ছাত্র ও শিক্ষক উপদেষ্টাদের যৌথ স্বাক্ষরে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইউসুফ শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আকতার হোসেন।

কমিটিতে সহ-সভাপতি পদে ১৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ০৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন ও অন্যান্য পদে রয়েছেন ২১ জন।

কমিটিতে শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মো: নেছার উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: আজিজুল্লাহ এবং ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন কলেজের ভোলা জেলার সাবেক ছাত্রনেতাবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি ইউসুফ শাহরিয়ার বলেন, ছাত্রকল্যাণ পরিষদের মূল কাজ হচ্ছে জেলার শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা। আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। খুব শিগ্রই আমরা ভোলার সকল শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করবো এবং ঈদ পরবর্তীতে একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বাঙলা কলেজে ভোলা জেলার ২ টি আলাদা ছাত্রকল্যাণ পরিষদ ছিল। উভয়পক্ষের সম্মতিক্রমে এবার নতুন কমিটি গঠন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..