শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম রসায়নে মুসলিমবিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের অবদান তাড়াইলে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার, ওলামা দলের তিন কমিটিতেও নাম মোরেলগঞ্জে দেশ অস্থিতিশীল করার প্রতিবাদে নিশানবাড়ীয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফেনীতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেট্রোরেলে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা স্বৈরাচার-গুপ্ত এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাত ৮টার পর দোকানপাট-শপিংমল বন্ধ না করলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৬২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ সাশ্রয় ইস্যুতে সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাত ৮টা থেকে সব ধরনের দোকানপাট, শপিংমল, আলোকসজ্জা বন্ধ থাকবে। বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে, তারা খুব কঠিনভাবে এ বিষয়টি পর্যবেক্ষণ করবে। যদি কেউ অমান্য করে তাদের বিদ্যুতের লাইন আমরা বিচ্ছিন্ন করে দেব।

তিনি বলেন, অফিস আওয়ারের বিষয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। এটা নোটিশ আকারে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি যানবাহনগুলো খুব হিসেব করে ব্যবহার করি, আমাদের সরকারি মিটিং যতগুলো হয় আমাদের মন্ত্রণালয়ে হয় বা অন্য অফিসে হয়, সেগুলো যদি আমরা অনলাইন করে ফেলি…ইতোমধ্যে আমরা অভ্যস্ত। গত ২ বছর তো আমরা করেছি। এতে আমাদের যানবাহনে অনেকখানি সাশ্রয় (ডিজেল) হবে।

তিনি বলেন, মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোডশেডিং বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অনান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..