শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইল উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন মোরেলগঞ্জে মে দিবসে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি, শ্রমিক অধিকার নিয়ে সরব দুই পক্ষ কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের জমি দখলের অভিযোগ, কোণঠাসা করতে মামলার পর মামলা তাড়াইল সদর ইউপির জনগণকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানালেন নূরে আলম সিদ্দিকী তাড়াইলে মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটন তাড়াইলের সর্বস্তরের জনগণকে মে দিবসের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মহিউদ্দিন মাসুদ মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানালেন হাফেজ মাওলানা সাইদুল হক সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ

নির্বাচন বাঁচিয়ে রাখা না গেলে রাজনীতি উধাও হয়ে যাবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৬০০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘পলিটিক্স থেকে গণতন্ত্রের জন্ম। নির্বাচনকে যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে পলিটিক্স উধাও হয়ে যাবে। পলিটিক্স থাকবে না। ওটাকে পলিটিক্সও বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না। তখন অন্য কোনো তন্ত্রে আপনারা চলে যাবেন, সেটা ভিন্ন কথা।’

রাজধানীর আগারগাঁওয়ে আজ মঙ্গলবার নির্বাচন ভবনে বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এ মন্তব্য করেন।

ইসির সফলতা পরিমাপ করা যাবে না উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি ফেল করলাম, পুরোপুরি সফল হলাম না আংশিক সফল হলাম, না পুরোপুরি ব্যর্থ হলাম; এটা নির্ভর করবে জনগণ কীভাবে সাড়া দেয়, তার ওপর। কোন বাটখারা দিয়ে সেটা পরিমাপ করা যাবে না।

সিইসি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন যথেষ্ট কঠিন একটা কাজ। এই কঠিন কাজটি করতে সকলের আন্তরিক সহযোগিতা লাগবে। আপনাদের সক্রিয় সহায়তা লাগবে।

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, অংশগ্রহণমূলক হলেই যে অবিচার বা ভোট চুরি হবে না তা না। অংশগ্রহণমূলক হলে একটা জিনিস হয়, একটা ভারসাম্য তৈরি হয়। যদি বড় বড় দলগুলো থাকে, তাদের যে কর্মীরা সমর্থকরা তারাই আমার কাজটাকে সহজ করে দেয়। ভারসাম্য ক্রিয়েট করে।

নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করবে সেখানে রাজনৈতিক দলগুলোকে নজরদারি রাখার পরামর্শ দিয়ে সিইসি বলেন, সমালোচনা করতে হবে। আমাদের কোন কাজ সঠিক হয়নি। আপনারা নির্দ্বিধায় সঙ্গে সঙ্গে সেটা পয়েন্ট আউট করবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..