মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

বেতাগীতে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৬২৫৭ বার পঠিত

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার মদদ দাতা ও জড়িত সবাইকে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে বরগুনার বেতাগীতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে প্রতিবাদ সমাবেশ এবং সাঈদিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাদীসুর রহমান পান্না, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগের সভাপতি খালিদ আদনান মিথুন সহ আওয়ামী লীগ, যুবলীগসহ, ছাত্রলীগসহ সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র। আজও হামলার বিচার শেষ হয়নি, দ্রæত বিচারিক কার্যক্রম শেষ করে আসামিদের রায় কার্যকর করার দাবি জানায়।

এদিকে গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালন উপলক্ষে রবিবার রাতে বেতাগী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুস সোবাহানের উদ্যোগে ও তার সভাপতিত্বে বেতাগী দারুন্নাত সাঈদিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, হাফেজ আসাদুজ্জামান কবির।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..