রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাহসিফ হত্যা: ‘জুনিয়র বন্ধু’ ৪ দিনের রিমান্ডে তাড়াইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ঝিটকা খাজা রহমত আলী কলেজে ফল বিপর্যয়, ফেল ৬৮ শতাংশ শিক্ষার্থী আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা মোরেলগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন মোরেলগঞ্জে বেতকাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে শিক্ষা অফিস এইচএসসিতে পাশ করা সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ ‎বাড্ডা থানার এসআই হানিফের বিরুদ্ধে গভীর রাতে যুবতী নারীর বাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুণ্ঠনের অভিযোগ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর অনুমোদন

চিরনিদ্রায় শায়িত আকবর আলি খান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও অর্থনীতিবিদ আকবর আলি খান।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ বীর মুক্তিযোদ্ধাকে।

উল্লেখ্য, গতকাল (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর আলি খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি।

আমলা হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন আকবর আলি খান। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নেন তিনি। পাশাপাশি শিক্ষকতাও করেন। দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এ অর্থনীতিবিদ। অবসরের পর লেখালেখি শুরু করেন পুরোদমে। অর্থনীতি, ইতিহাস, সাহিত্য বিচিত্র বিষয়ে তার লেখা গবেষণামূলক বই পাঠকের কাছে বেশ সমাদৃত। আকবর আলি খানের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..