বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ইন্টারপোলের ৯০তম সম্মেলনে যোগ দিতে ভারতে সফর আইজিপির

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৬২৩০ বার পঠিত
চৌধুরী-আবদুল্লাহ-আল-মামুন (আইজিপি), ফাইল ছবি।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে যোগ দিতে ভারত গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। চার দিনব্যাপী (১৮-২১ অক্টোবর ) এ সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

পুলিশ সদরদপ্তর জানায়, সম্মেলনে ইন্টারপোলের ১৯৫টি দেশের পুলিশ প্রতিনিধি বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, ফাইন্যান্সিয়াল ক্রাইম, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধসংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।

এছাড়া সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত নানা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময় করা হবে।

বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের সিবিআই প্রধানসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

আইজিপি সম্মেলনে চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলন শেষে প্রতিনিধিদল দেশে ফিরবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..