শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রস্তাবিত বাজেটে বৈষম্যের শিকার দক্ষিণবাংলাবাসীর মানববন্ধন বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী আমতলীতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি দেশে ফিরলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীনের ১৭টি চুক্তি-সমঝোতা স্মারক সই বিশ্বকাপে সর্বোচ্চ লালকার্ডের রেকর্ড ব্রাজিলের দখলের চীনের করিডোর প্রস্তাবকে ইতিবাচক দেখছে সরকার: মাহাদী আমিন শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হোসেনি দালান থেকে শুরু তাজিয়া মিছিল ডিভোর্সের পর দীর্ঘ অনুপস্থিতি, সাবেক স্বামীর মৃত্যুর পর সম্পত্তিতে সক্রিয়—মিরা খানকে ঘিরে বিতর্ক

বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৬২১৩ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোল শুরু হয়েছে আরও আগেই। মাঠে গড়িয়েছে প্রথম রাউন্ডের ম্যাচও। তবে বাংলাদেশের লড়াই শুরু এখনো বাকি। নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচে লড়ছে বাংলাদেশের।

নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু ব্রিজবেনে বৃষ্টির কার‍ণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। এমনকি টসও মাঠে গড়ায়নি। দুদলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বল হাতে যেমন বিবর্ণ ছিল বাংলাদেশ, ব্যাট হাতেও ছিল তেমনি নড়বড়ে। লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও আফগানিস্তানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। থমকে গেছেন ১০০’র নিচে। ফলাফল ওই ম্যাচে ৬২ রানের হার।

আফগানদের বিপক্ষে বড় হারের ক্ষত নিয়ে আজ প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। যারা কি না নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছে বিশাল জয়। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের মাত্র ৯৮ রানে থামিয়ে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে আজ বৃষ্টির কারণে মাঠেই নামতে পারল না বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..