বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

ঢাকার ডিআইজি হলেন সৈয়দ নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৬২২৬ বার পঠিত

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম। তিনি সদ্য অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে ট্যুরিস্ট পু্লিশের প্রধানের দায়িত্ব পাওয়া হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১০ অক্টোবর এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে ট্যুরিস্ট পুলিশের প্রধান করা হয়। এরপর থেকে রেঞ্জ ডিআইজির পদটি খালি ছিল।

পুলিশের আটটি রেঞ্জের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জ। এই রেঞ্জের আওতাভুক্ত ১৩টি জেলা, ৯৮টি থানা ও ৪৩টি সার্কেল অফিস রয়েছে।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় জন্মগ্রহণ করা নুরুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচে এএসপি হিসেবে যোগ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..