বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেতাগীতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬২৯৭ বার পঠিত

শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বরগুনা জেলার আওতাধীন বেতাগী উপজেলা ছাএলীগ, পৌর-ছাত্রলীগ,বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগ শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

২৭ অক্টোবর (বৃহস্পতিবার) বঙ্গবন্ধু পৌর- অডিটরিয়ামে বিকেল ৩ ঘটিকায় বেতাগী পৌর-ছাত্রলীগের সভাপতি মোঃ মাইনুল হাসান সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রলীগ হচ্ছে নেতৃত্বের জায়গা, ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি ছাত্রের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

বেতাগী পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী সাত কার্যদিবসের মধ্যে বেতাগী উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীদের জীবন বৃত্তান্ত আহ্বান করে সভার সমাপ্তি ঘোষণা করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..