মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে সড়ক দুর্ঘনায় দুই কিশোর ও এক শিশুসহ নিহত তিন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৬২১৮ বার পঠিত

বরগুনার বেতাগীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার খানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হল বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি এলাকার কবির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত (১৬), মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের মো. রফিকের ছেলে রাব্বি মৃধা (১৭) ও মোকামিয়া গ্রামের আলআমিনের ছেলে সিয়াম (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী মোকামিয়া দরবার শরীফে মাহফিল চলছে। নিহত রাব্বি, আরাফাত ও অজ্ঞাতনামা অপর কিশোর সন্ধ্যায় মাহফিলে যায়। এরপর রাত ১২ টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলো। সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী খানের হাট এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পড়ে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। শুক্রবার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরো জানান, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..