শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজনৈতিক নয়, আইনে থেকেই কাজ করছে পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১৯২ বার পঠিত

বিশেষ অভিযানের নামে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক ভিত্তিতে নয়, আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। নিয়মের বাইরে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

শনিবার (৩ ডিসেম্বর) রাজারবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

বিএনপি যদি শেষ পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করার অবস্থানে অনড় থাকে তাহলে পুলিশের অবস্থান কী হবে?- এমন প্রশ্নে আইজিপি বলেন, আমরা বিশ্বাস করি, বিএনপিকে যেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই তারা কর্মসূচি পালন করবে। এখনো সময় আছে। আমরা অপেক্ষা করবো। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করি।

ছিনতাই হওয়া জঙ্গিদের এখনো খোঁজ মেলেনি। এমন অবস্থার মধ্যে ঢাকায় বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের সমাবেশ হচ্ছে। সমাবেশ ঘিরে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না? -জানতে চাইলে আইজিপি বলেন, আমাদের তদন্ত চলছে। ১০ ডিসেম্বর সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নাই। তবে নাশকতার বিষয় বিবেচনায় রেখে পরিকল্পনা করছি।

বিএনপি প্রতিনিধি দলে গায়েবি ও মিথ্যা মামলা এবং বিশেষ অভিযানের নামে গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, আমরা পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। আর ওনারা (বিএনপি) যে অভিযোগ দিয়েছেন এগুলো খতিয়ে দেখছি।

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের অভিযোগের বিষয়ে পুলিশ প্রধান বলেন, আমরা আইনি কাঠামোতে দায়িত্ব পালন করি। এজন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..