মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের প্রশিক্ষণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৬০৩১ বার পঠিত

বেতাগী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর তত্ত্বাবধানে বেতাগী উপজেলার যুব রেড ক্রিসেন্ট সদস্যদের একদিনের বাস্তব প্রশিক্ষণ গত ১৯ ই ডিসেম্বর বেতাগী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে অনুষ্ঠিত হয়।

স্টেশন অফিসার আবদুল লতিফ হাওলাদার নেতৃত্বে রেডক্রিসেন্ট সদস্যদের অগ্নি নির্বাপন, বিভিন্ন যন্ত্রপাতির পরিচিতি ও এর কার্যাবলী এবং অগ্নি নির্বাপণের ভিবিন্ন পদ্ধতি বিষয়ের উপর হাতে- কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বেতাগী উপজেলা যুব রেড ক্রিসেন্ট শাখার দলনেতা মোঃ সোহেল মীর, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান মোঃ খাইরুল ইসলাম মুন্না, রক্ত বিভাগের প্রধান মোঃ ইমরান হোসেন, ক্রিয়া ও সাংস্কৃতিক বিভাগের প্রধান মোঃ আরিফুর রহমান সুজন জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ-প্রধান মোঃ নাহিদ হাসান মাহিম, প্রশিক্ষন বিভাগের উপ-প্রধান মোঃ হাসান মাহামুদ পিয়ল, সেবা ও স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান মোঃ সুমন মিয়া, যুব সদস্য রিশব ওজা ননী,মোঃ আরিফুর ইসলাম মান্না, পূজা গড়ামি,তিশা ইসলাম প্রশিক্ষণে অংশ নেন।

উপজেলা যুব রেড ক্রিসেন্ট শাখার দলনেতা সোহেল মীর বলেন ” আমাদের বাড়ি ঘরে ছোট ছোট অগ্নি দুর্ঘটনা থেকে রক্ষা করতে এই প্রশিক্ষণ আমাদের কার্যকরী ভূমিকা রাখবে। কারন প্রাথমিক পর্যায়ে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ করতে পারলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাবো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..