শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

নলছিটিতে ভ্রাম্যমান আদালতে দুই জেলের জরিমানা

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৫৮ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে দুই জনকে জেলেকে ৩ হাজার করে মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০জানুয়ারী) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ দেন।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ। উপজেলা মৎস্য দপ্তর মঙ্গলবার বিকেলে সুগন্ধা নদীর সূতালরী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার কুলকাঠি ইউনিয়নের মৃত কালাম মাঝির ছেলে সোহেল মাঝি(২৫) ও ঝালকাঠি সদরের বাসন্ডা গ্রামের কামাল আকনের ছেলে মামুন আকন(২৯)।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সৈয়দ নজরুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার রোধে বিশেষ কম্বো অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..