শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

বগুড়ায় প্রধানমন্ত্রীর ঘর বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

এনামুল হক রাঙ্গা: (বগুড়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৮৯ বার পঠিত

এনামুল হক রাঙ্গা: (বগুড়া প্রতিনিধি):

বগুড়ার সদরে প্রধানমন্ত্রীর গৃহহীনদের দেওয়া উপহারের ঘর বিক্রি করায় একজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল ১০ টায় এরুলিয়া ইউনিয়নের কদমতলী আশ্রয়ণ প্রকল্পে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন এ রায় দেন। 

সাজা পাওয়া ব্যক্তি জামরুল শেখ (৫২)। তিনি ওই এলাকার মৃত ছায়েদ আলী শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত জামরুলকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বাড়ির দলিলও জব্দ করেছে।

বিষয়টি পিপলস নিউজ’কে  নিশ্চিত করেছেন ইউএনও ফিরোজা পারভীন।

এ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য এরুলিয়া ইউনিয়নের কদমতলীতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে৷ ওই প্রকল্পের ১২ নম্বর বাড়ি জামরুল গৃহহীন হওয়ায় বরাদ্দ পান।

তবে তিনি প্রতারণার আশ্র‍য় নিয়ে ওই প্রকল্পের আরেক বাসীন্দা ইদ্রিস আকন্দের কাছে ৭০ হাজার টাকায় বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করে দেন৷ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামরুলকে কারাদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রির সাথে কোন চক্র বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘরগুলো প্রাপ্য মানুষদের হাতে তুলে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..