মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ঝালকাঠিতে একই রাতে দুই জায়গায় চুরি

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৯৫৩ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে এক রাতে একটি শিক্ষপ্রতিষ্ঠান ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ ও উপজেলার নৈকাঠি বাজারের আল-মদিনা স্টোরে এ ঘটনা ঘটে।

আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন সেলিম জানায়, রাতে অফিস রুম ও কম্পিউটার রুমের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে সকল আলমিরার তালা ভেঙ্গে ফেলে। এ সময় নৈশপ্রহরী টেরপেয়ে নিচে এসে ধাওয়া দিলে চোরের দল পালিয়ে যায়। তবে কিছু নিতে পারেনি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

আল-মদিনা স্টোরের প্রোপাইটর আব্দুল হালিম আকন জানায়, ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালার স্কু খুলে চোর ভিতরে প্রবেশ করে। এ সময় ড্রয়ার থেকে নগদ এক লাখ তিন হাজার টাকা সিগারেট, সাবান, তৈল সহ মোট দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় চোরের দল।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, দুটি ঘটনাই শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছিলাম। বিষয়টির তদন্ত চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..