শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

তাড়াইল বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ইসলামী আন্দোলনের সমবেদনা

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৬৪ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর বাজার এনায়েত সুপার মার্কেটের অগ্নিকান্ডের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা কমিটির সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর) ও সেক্রেটারি মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে সমবেদনা প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় বলেন, তাড়াইলের ইতিহাসে এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা। শনিবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৯ টা ৪৫ মিনিটের এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।

নেতৃদ্বয় আরো বলেন, এসময় চারিদিকে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এতে আশপাশের আরো শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়। এসময় তারা ক্ষতিগ্রস্থ সকল ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..