রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৫৯৯৫ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের মুরাদনগর উপজেলার শুশুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের রিয়াজুল (২৩) এবং চাঁদপুরের কচুয়া উপজেলার মোশাররফ হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বুধবার রাতে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় সড়কের ওপর একটি মোটরসাইকেলসহ দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় উভয়ের। তবে ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..