মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি

নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে ভূমিদস্যুদের হামলা,অগ্নিসংযোগে ক্র্যাবের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬০৫২ বার পঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে দু’দফা হামলা ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।

এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী সদস্য বৃন্দ।

নাদিয়া শারমিন জানান,
বাগেরহাট রণবিজয়পুরে তাদের পৈতৃক বাড়িতে দু’দফা হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে প্রথম দফা হামলা চালায় জমি দখলের স্থানীয় দালাল আনোয়ার ও তার দলবল। তাদের হামলায় আহত হন বাড়ির কেয়ারটেকার ইউনুস শেখ। এব্যাপারে বাগেরহাট সদর থানায় মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন রবিবার ভোরে আবারো হামলা চালিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। অথচ পুলিশের কোনো ততপড়তা নেই।
তিনি বলেন, মামলার পর দুদিন চলে গেলেও এবং এর মধ্যে বাদির ঘরে আগুন লাগিয়ে দিলেও পুলিশ গ্রেফতার করছে না আসামিকে । আসামীরা উল্টো থানায় গিয়ে তদবিরে ব্যস্ত থাকতে দেখা গেছে।
সেই তদবিরে থানা থেকে মামলার নথি পর্যন্ত পাঠানো হয়নি আদালতে। বরং সুযোগ করে দেয়া হয়েছে আরও সময় নিয়ে জামিন আবেদন করার প্রস্তুতি নেয়ার। অন্যদিকে বাদি এবং তার পরিবারকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে আসামিরা।

ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..