রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নলছিটিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫৯৫৮ বার পঠিত
ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
শুক্রবার আসর বাদ উপজেলার দপদপিয়া ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে নদী থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া যুকের লাশের গায়ে পাঞ্জাবি ও তার দাড়ি দেখে বোঝা যাচেছ ব্যক্তিটি মাঝ বয়সী হবেন। এসময় তার পাঞ্জাবির পকেটে কিছু টাকা ও একটি টুপিও পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বিকেলে আছর নামাজ বাদ যখন মুসল্লীরা নদীরপাড় সংলগ্ন মসজিদ থেকে বের হচেছন তখন নদীতে ভাসমান লাশটি দেখতে পেয়ে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, নদীতে ভাসমান অবস্থায় একটি মাঝ বয়সী ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। লাশটি শনিবার (১৮মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে তার মৃত্যুর কারন জানা যাবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..