মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

গাইবান্ধায় ঘাঘট নদীর পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫৯৪০ বার পঠিত

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর ঘাঘট নদীর পাশ থেকে জিসান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিসান সদর উপজেলার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জাইদুল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। ১৮ মার্চ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়,গতকাল শুক্রবার শাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে দুই বন্ধুর সাথে বের হয়ে যায় জিসান। এরপর রাত গড়িয়ে সকাল হলেও বাড়ি ফেরেনি সে।

আজ সন্ধ্যায় স্থানীয় লোকজন পশ্চিম দুর্গাপুরে একটি ঘাসের জমিতে জিসানের নাক-মুখে রক্ত মাখা মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন,কে বা কারা হত্যা করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..