বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

বেতাগীতে যুবলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে যখম

আরিফুর রহমান সুজন (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬০৯৮ বার পঠিত

বরগুনার বেতাগীতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. টুটুল খান (৩৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।

শুক্রবার (২৪ মার্চ) রাত ৯ টায় বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ডের ব্যাকা পোল এলাকায় যাওয়ার সময় হঠাৎ দুর্বৃত্তরা টুটুল খানের ওপর হা ম লা চালায় দুর্বৃত্তরা।

হামলাকারীরা টুটুল খান হাত-পা কু পি য়ে মারাত্মক ভাবে জ খ ম করে। পরে আহত অবস্থায় এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. লিখন জানান, রোগীর ডান পায়ে কো পে র চিহ্ন আছে এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলীর ৯০ভাগ কে টে ফেলা হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কোপ এবং ফুলা জখম আছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারা হোসেন জানান, ঘটনা শুনে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। অবস্থা গুরুতর থাকায় তাকে বরিশালে প্রেরণ করা হয়েছে। স্বজনরা এজাহার দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..