রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নলছিটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৫৯৪৯ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৪২)নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০ টার দিকে শহরের হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সুমন শীতলপাড়া এলাকার মৃত আমজেদ হোসেনের ছেলে। সে যুবলীগের রাজনৈতিক নতা হিসেবে পরিচিত। রাত ১০ টার দিকে হাইস্কুল রোডে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমন ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে দাড়িয়ে ছিলেন এসময় কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। সুৃমন দৌড়ে পাশ্ববর্তী একটি তেলের দোকানে আশ্রয় নিলে। সেখানে বসে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো. মহিতুল ইসলাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..