রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল 

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫৯৫০ বার পঠিত

পবিত্র মাহে রমজানের পুণ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।

উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এন এ মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মুরাদনগর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলার সাধারন সম্পাদক ও মানবকন্ঠের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য হুমায়ূন কবির , জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেত্রী পাপিয়া সরকার, ভোরের কাগজের মুরাদনগর প্রতিনিধি রায়হান চৌধুরী, দৈনিক সমাচার প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আমোদ মুরাদনগর প্রতিনিধি মমিনুল ইসলাম মোল্লা,  দৈনিক জনতা কুমিল্লা উত্তর প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক ভোরের সূর্যোদয়ের সংবাদদাতা শামিম আহম্মেদ, এশিয়ান টিভির মুরাদনগর প্রতিনিধি এম এ বাশার, ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম, দৈনিক খোলা কাগজের আজিজুল ইসলাম, দৈনিক ভোরের সময়ের আক্তার হোসেন, দৈনিক একুশে সংবাদ মুরাদনগর প্রতিনিধি আনোয়ার হোসেন মোল্লা, দৈনিক দেশকালের মুরাদনগর প্রতিনিধি আব্দুল আলীম, বাংলাদেশ সমাচার মুরাদনগর প্রতিনিধি প্রিয়ন্ত মজুমদার ও ইকবাল হোসেনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, দৈনিক সরেজমিন বার্তার ভ্রাম্যমান প্রতিনিধি হাফেজ নজরুল ইসলাম প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..